এহসানুল হক জোবায়ের, গোবিপ্রবি প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্তকে জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনাউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্তকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এবিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার সাহা বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার আগ্রহ হলো এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের যেসব ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে সবার সহযোগিতায় যাতে আমরা একসাথে একটা পরিবর্তন আনতে পারি বা ভালোর দিকে যেতে পারি সেদিকে লক্ষ্য রেখে কাজ করব। স্টুডেন্টদের যেন সুবিধা বৃদ্ধি পায় সেজন্য এবং ভালো ফলাফল টা বৃদ্ধি পায় এটা আমি প্রত্যাশা করি। ”

ল্যাব ও গবেষণা বৃদ্ধির বিষয়ে তিনি আরো বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও গবেষণার জন্য যা কিছু আছে তা খুব একটা পর্যাপ্ত না হলেও এটা দিয়ে অনেক কাজ করা সম্ভব কিন্তু আমাদের এখানে তা হয়না। আমি এগুলো ব্যবহার করে গবেষণার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবো যেন তারা ভালো কিছু শিখতে পারে। ‘

এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। এছাড়া স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগটি ২৮ জুন থেকে কার্যকর হবে। তবে তাঁকে আনুষ্ঠানিক যোগদানপত্র দাখিল করতে হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৩

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৪

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৫

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৭

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৮

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৯

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১০

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

২০