গোবিপ্রবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

Share this news with

উচ্চশিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনে সহায়তা করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনব্যাপী আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচি ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।

‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম। প্রশিক্ষণটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সময়োপযোগী ও কার্যকর কারিকুলাম প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে ওবিই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচির মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।

দুই দিনের প্রশিক্ষণে ওবিইভিত্তিক কারিকুলামের কাঠামো, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন কারিগরি বিষয় শিক্ষকদের সামনে তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওবিইভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা আরও সুসংহত হবে, যা ভবিষ্যতে মানসম্মত কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৩

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৪

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৫

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৬

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৭

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

৮

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

৯

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১০

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১১

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১২

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৩

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৪

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৫

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৬

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৭

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

১৮

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

১৯

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২০