মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস

Share this news with

চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তাকে স্বাগত জানানো হয়।

ইতোমধ্যে তিনি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করেছেন। পথে পথে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে সকাল থেকেই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা জড়ো হন।

জানা যায়— দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মীরা, নিমসার বাজারে এমপি জসিম উদ্দিনের সমর্থকেরা, পদুয়ার বাজার এলাকায় এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থকেরা অবস্থান করছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এফএম তারেক এবং দলটির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী হাসান মুন্সী এফএম তারেক বর্তমানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে আমরা তাকে স্বাগত জানাতে ইলিয়টগঞ্জে অবস্থান নিয়েছি।”

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, “সকাল ৮টা থেকেই আমরা আলেখারচর বিশ্বরোড এলাকায় অবস্থান করছি। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে।”

চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষে তিনি পুনরায় কুমিল্লা হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

৩

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

৪

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৫

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৬

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৭

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৮

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৯

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

১০

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

১১

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১২

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৫

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৮

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৯

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

২০