তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)। আহতদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর চার”জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কুরমা চা-বাগানে শ্রমিকরা নিয়মিত কাজের ন্যায় আজকে ও কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার সময় খোলা স্থানে ও মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০