সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

Share this news with

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেছেন, ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছে। সেই ঐক্যকে অটুট রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া টিটু মিলনায়তনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে রক্তঝরা জুলাই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রায় দুই হাজার শিক্ষার্থীর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি বলেন, তাঁদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা। এই আত্মত্যাগ না হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হতো না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সে সময় সামনের সারিতে থাকা কয়েকজন ছাত্রনেতা একটি পর্যায়ে গিয়ে হারুনের ভাতের হোটেলে বসে আন্দোলন সেখানেই শেষ করে দিয়েছিল।

হাবিবুর রশিদ সন্ধান সরকার আরও বলেন, পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডন থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁর পরামর্শে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয় এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই খুনি শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

তিনি বলেন, যেভাবে ঐক্যবদ্ধ জনগণের শক্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, ঠিক একইভাবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জেলা ছাত্রদল সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে আলোচনা সভা সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

এদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের এমপি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

এছাড়াও আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় বগুড়ার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বগুড়া জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০