তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসপিকে ঘুষ দিতে গিয়ে নারী-যুবক আটক

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টায় এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে কুলাউড়া থানায় এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন-কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আতিকুর রহমান চৌধুরীর ছেলে ও চৌধুরী বাজার ব্যবসায়ী মইনুল ইসলাম চৌধুরী সামাদ এবং একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মৃত তাহির আলীর মেয়ে জেসমিন আক্তার।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, জেসমিন আক্তারের সাবেক স্বামী মাহতাব মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ চলমান এবং আদালতে মামলা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। অভিযোগ রয়েছে, স্বামীকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করে আসছিলেন তিনি। স্বামী প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন-এমন খবর পেয়ে তার প্রবাসযাত্রা বাঁধা তৈরি করতে উদ্যোগ নেন জেসমিন।

এহেন এ উদ্দেশ্যে বৃহস্পতিবার নগদ দুই লাখ টাকা নিয়ে ব্যবসায়ী সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে কুলাউড়া থানায় যান তিনি। ওই সময় থানায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের দ্বি-বার্ষিক পরিদর্শন অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

পরিদর্শন শেষে জেসমিন আক্তার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তার সমস্যার কথা জানান। এ সময় সামাদ চৌধুরী জেসমিনের কাছ থেকে নগদ টাকা নিয়ে একটি খামের মাধ্যমে পুলিশ সুপারের হাতে দেওয়ার চেষ্টা করেন। খাম খুলে টাকার বান্ডিল দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের আটক করার নির্দেশ দেন পুলিশ সুপার।

পুলিশ জানায়, দুই লাখ টাকার মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে রেখে ৪০ হাজার টাকা ঘুষ হিসেবে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর জানাজানি হলে কুলাউড়া উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার(১লা মে) তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, জেসমিন আক্তার কয়েকদিন ধরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষাতের চেষ্টা করছিলেন। পরে তাকে কুলাউড়া থানায় দেখা করতে বলা হয়। সাক্ষাৎকালে সামাদ নামে এক ব্যক্তি তার হাতে একটি খাম দিলে সন্দেহের সৃষ্টি হলে খুলে দেখতেই টাকার বান্ডিল পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়। তিনি আরও জানান, ঘুষ দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন বহির্ভূত কোন কর্মকান্ড মেনে নিবে না মৌলভীবাজার জেলা পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০