মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ সামনে রেখে মনোহরদীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টায় মনোহরদী উপজেলা প্রশাসন হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাবুর রহমান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট মহাসড়কে না বসানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে যানজট নিরসনে কার্যকর তদারকি জোরদার, বিদ্যুতের লোডশেডিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাদক ও চুরি প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঈদকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোরবানির ঈদে ২৪ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মার্কেট ও বাড়ির মালিকদের প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, ঈদ উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এছাড়া যারা ভাড়া বাসা রেখে গ্রামের বাড়িতে যাবেন, তাদের মূল্যবান সামগ্রী, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৩

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৪

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

৬

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

৭

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

৮

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১০

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

২০