আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী

—'চাটখিল সাংবাদিক ফোরাম'-এর উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

Share this news with

চাটখিলে কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘চাটখিল সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সমাজ ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়।

চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদ, পৌর বিএনপির সদস্য সচিব আহছানুল হক মাসুদ এবং বিএনপি নেতা সামছুল আরেফিন শামীম।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন। শিক্ষা অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোরশেদ আলম স্বপন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক গালিব মো. ইকবাল, সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান শেখ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটখিল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক উল্যাহ খোকন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কানন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদসহ চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

বক্তারা চাটখিলের উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম, ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ, রনি সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আনন্দঘন এই মিলনমেলা শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১০

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১১

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১২

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৪

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৫

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৮

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৯

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

২০