সর্বশেষ
||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত||মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি||২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা||তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের||নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎
আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় বাস সুবিধা রাখেনি রাবি প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

Share this news with

ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা রাখেনি রাবি প্রশাসন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এমন কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

দেশের একাধিক বিশ্ববিদ্যালয়—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ঈদযাত্রায় শিক্ষার্থীদের নিরাপদ বাড়ি ফেরা নিশ্চিত করতে অতিরিক্ত বাস ও বিশেষ ট্রিপের ব্যবস্থা করেছে। তবে দেশের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ রাবিতে এ ধরনের কোনো উদ্যোগ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন সীমিত পরিসরে চলাচল করা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের জন্য ব্যবহার না করা প্রশাসনের উদাসীনতার প্রতিফলন।

একজন শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “রাবির বাসগুলো বিয়ের মতো ব্যক্তিগত বা অন্যান্য কাজে অনুমোদন পেলেও শিক্ষার্থীদের ঈদযাত্রার জন্য অনুমতি দিতে প্রশাসনের অনাগ্রহ দেখা যায়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাকসুর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন ছিল।”

আরেক শিক্ষার্থী আওয়াল রাসেল বলেন, “চাইলেই ঈদে বাড়ি ফেরার জন্য বিশেষ বাস চালু করা যেত। কিন্তু প্রশাসনের অমনোযোগের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে।”

রাবি শিক্ষার্থী রকিব রাফসান বলেন, “রাকসু এখন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ। শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা দেখা যায় না।”

এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ঈদযাত্রার জন্য বিশেষ বাস চালুর বিষয়ে পরিবহন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর বাইরে বাস চালানোর অনুমতি কেবল উপাচার্যের এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, “ভিসি স্যার দেশের বাইরে থাকায় অনুমতি পাওয়া যায়নি। এমনকি জ্বালানি খরচ রাকসু বহন করার প্রস্তাব দিলেও প্রশাসনিক জটিলতায় উদ্যোগটি বাস্তবায়ন হয়নি।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, “এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না। বিষয়টি উপাচার্য স্যার দেশে ফিরলে জানা যাবে।”

শিক্ষার্থীরা মনে করছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে উদ্যোগ নিয়েছে, সেখানে রাবির সিদ্ধান্তহীনতা ও প্রশাসনিক জটিলতা শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১০

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১১

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১২

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১৩

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৫

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৬

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

১৮

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৯

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

২০