সাকিব মাহমুদ, ইবি প্রতিনিধি
১১ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবির আরবী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Share this news with

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের গগন হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও বিভাগের অধ্যাপক ড. আব্দুল মালেক।

এছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক বিভাগীয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম শামসুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সর্বোচ্চ ফলাফল অর্জনকারী, বিএনসিসি, ডিবেট এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিয়ার রহমানের সঞ্চালনায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণ মুলক বক্তব্য দেয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তোমরা শিক্ষাজীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে এসেছো। স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এবং এরপর কর্মজীবন বা বাস্তব জীবনে প্রবেশ করতে যাচ্ছো। তোমাদের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। জ্ঞান মানুষকে উচ্চ আসনে বসায়। যারা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করে এবং সৎকাজ করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যদি কেউ সততার সাথে এবং আল্লাহকে ভয় করে চলে, তবে তাকে কেউ পরাজিত করতে পারবে না। তোমাদের সফলতাই আমার কাম্য।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০