
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বারিধারায় মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত থানা আমীর সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়।
সেলিম উদ্দিন বলেন, জনগণের রায়কে উপেক্ষা করলে যে কোনো সরকার জনঅসন্তোষের মুখে পড়তে পারে। গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে অংশ নিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
মন্তব্য করুন