মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২২ মে ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী ও শাশুড়ি পলাতক

Share this news with

নওগাঁর মহাদেবপুরে ব্যবসার জন্য দাবি করা ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

​নিহত রেহানা নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার সোহেল রানার মেয়ে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের এপ্রিলে মহাদেবপুর উপজেলার সুলতানপুর এলাকার রতনের সাথে রেহানার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে কনের দরিদ্র বাবা সাধ্যমতো নগদ ১ লাখ টাকা এবং প্রয়োজনীয় আসবাবপত্র উপহার হিসেবে দেন। তাদের সংসারে বর্তমানে ৩ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

​অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই বেকার স্বামী রতন ব্যবসার অজুহাতে রেহানার পরিবারের কাছে আরও ৩ লাখ টাকা যৌতুক দাবি করতে শুরু করে। কিন্তু রেহানার বাবার পক্ষে এই মোটা অঙ্কের টাকা দেওয়া অসম্ভব হওয়ায় রতন ও তার পরিবারের সদস্যরা রেহানার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। এই যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো।

​এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকার জন্য রেহানার ওপর আবারো চড়াও হয় স্বামী রতন। এ সময় রতনের মা জহুরা বেগমও তার সাথে যোগ দিয়ে রেহানার ওপর নির্যাতন শুরু করেন। একপর্যায়ে শক্ত বাঁশ দিয়ে রেহানার মাথায় সজোরে আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তার ওপর বেপরোয়া নির্যাতন চালানো হলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রেহানা।

​ঘটনার পর অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত স্বামী রতনসহ শ্বশুরবাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

​পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০