হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share this news with

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে উপজেলা ইকো চত্বর সেন্টারে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাহিদুল কবির,প্রকল্প কর্মকর্তা আব্দুল আলিম, যুব কর্মকর্তা মোঃতফাজ্জল হোসেন, হোসেনপুর থানা ইনর্চাজ মুহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহবাবয়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহবায়ক এডভোকেট মন্জুরুল ইসলাম জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মাদ মাহবুবুর রহমান, যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, রিপন মাস্টার, যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট,হোসেনপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও যুব দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান চন্দন প্রমুখ।

উদ্বোধনকালে সংসদ সদস্য মাজাহারুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের পরিবেশকে বাঁচানোর একটি সামাজিক আন্দোলন। সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিয়ে এটিকে সফল করার আহ্বান জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০