
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ‘হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান আমাদের ঈমানি দায়িত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক শাইখ ড. আব্দুল্লাহ ফারুক।
সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন এবং প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি এবং হুথি গোষ্ঠীর কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান তুলে ধরা।
আয়োজক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মন্তব্য করুন