মোহাইমিনুল ইসলাম শুভ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাফিজপুরকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ চুক্তি স্বাক্ষর

Share this news with

নরসিংদীর মনোহরদীতে মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন হাফিজপুর গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান। এসময় আরও উপস্থিত ছিলেন মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ড. মো. আনোয়ারুল হক, টিম লিডার মো. রফিকুল ইসলাম, সিনিয়র বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নানসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে হাফিজপুর গ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক মডেল গ্রামে রূপান্তর করা সম্ভব হবে।

বক্তারা আরও জানান, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে হাফিজপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০