এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ

Share this news with

২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

আজ বুধবার (০৮ জুলাই) তিনি জেলা সদরের অন্যতম প্রধান পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন।

কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন। তিনি পরীক্ষার্থীদের আসনের বিন্যাস, কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, শিক্ষক, দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা, নকল ও অসদুপায় সম্পূর্ণরূপে প্রতিরোধ করা এবং নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সকল পরীক্ষা কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিয়মিত মনিটরিং ও প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০