এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে চোরাই গরুসহ ১ ও অনুপ্রবেশের দায়ে ৪ নারী গ্রেফতার

Share this news with

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মালামালসহ একজন এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চার নারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

থানা পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার একটি চুরি মামলার (এফআইআর নং-১৩) সূত্র ধরে এসআই ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে( ১০ জুলাই) শুক্রবার রাতে মোঃ কালা মিয়া (৩০) নামের এক আসামিকে গ্রেফতার করেন। সে জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মোঃ তারেক মিয়ার ছেলে। এ সময় তার হেফাজত থেকে বাদীর চুরি হওয়া একটি মূল্যবান গাভী গরু উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের নিয়মনীতি লঙ্ঘন করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শনিবার (১১ জুলাই) দুপুরে চার নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— নড়াইলের কালিয়া উপজেলার পারভিন বেগম (৪০) ও পুতুল খানম (৩৯), সাতক্ষীরার কলারোয়ার মোছাঃ আকলিমা খাতুন (৪৪) এবং যশোরের কোতয়ালী থানার মোছাঃ রেবেকা খাতুন (৫১)।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৫ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০