আবদুল মোতালেব - নোয়াখালী প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

Share this news with

নোয়াখালীর চাটখিলের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে দেশ থেকে পালানোর সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আরমান হোসাইন রাজু (৪২)। তিনি সেলিম মিয়া ও আলেয়া বেগমের ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর (গোষের বাড়ি) এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, আরমান হোসাইনের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী দিলারা দিপু (৩০) নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও একটি পারিবারিক মামলায় আদালত তাকে আরও ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভুক্তভোগী দিলারা দিপু গ্রেফতারের পর প্রতিক্রিয়ায় বলেন, “আমি মাস্টার্স পাস একজন নারী। তার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনে সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। সে আমার জীবন ও আমার সন্তানের জীবন ধ্বংস করেছে। ২০২১ সালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে আমি সন্তানকে মানুষ করার জন্য একাই সংগ্রাম করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি চাই নোয়াখালীর মানুষ দেখুক—অপরাধ করলে শাস্তি পেতেই হয়। যৌতুক ও পরকীয়া আমাদের সমাজে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এসব অপরাধের কঠোর শাস্তি হলে অন্যরা এমন কাজ করতে ভয় পাবে।”

চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি দেশ ত্যাগের চেষ্টা করছে। পরে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১১

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১২

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৩

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৪

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৫

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৮

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৯

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

২০