
ঢাকার মিরপুরে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকাল ৪টা ৪৫ মিনিটে মিরপুর সাড়ে ১১, অনিক প্লাজার সামনে পল্লবীতে এই মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধন থেকে সারাদেশে চলমান ধর্ষণ-হত্যা ও হাম মহামারী থেকে শিশুদের সুরক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
মন্তব্য করুন