
২০ সেপ্টেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাষ্ট্র সংলাপ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে আয়োজকরা নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জননিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।
মন্তব্য করুন