রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক

Share this news with

সমাজে শান্তিপূর্ণ প্রতিবাদ, সংলাপ, নিরাপদ সমাবেশ এবং মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শান্তির পথে’ শীর্ষক একটি পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে সিরাক-বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি “Empowering Youth for Peaceful Expression and Social Harmony” প্রকল্পের বাস্তবায়িত হয়।

আয়োজকরা জানান, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ, সংলাপের সংস্কৃতি গড়ে তোলা এবং সহিংসতা ও মব সংস্কৃতি প্রতিরোধে উদ্বুদ্ধ করাই এই পথনাটকের মূল উদ্দেশ্য।

পথনাটকের মাধ্যমে বিভিন্ন বাস্তবধর্মী দৃশ্য উপস্থাপন করা হয়, যেখানে দেখানো হয় কিভাবে অসহিষ্ণুতা ও সহিংসতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং তার বিপরীতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ইমরান হোসেন, প্রজেক্ট ম্যানেজার নাজমুল হাসান এবং প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠানসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তারা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে, যাতে তরুণ প্রজন্ম সহিংসতার পথ পরিহার করে শান্তি ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত দর্শনার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০