পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

Share this news with

টানা কয়েক দিনের ভারী বর্ষণে রেকর্ড বৃষ্টিপাতের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে উঠেছে চট্টগ্রাম মহানগরী। নগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১০ জুলাই) দিনভর নগরীর বিভিন্ন জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং হাজারো পরিবারের মাঝে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এদিন মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনকে সঙ্গে নিয়ে পাঁচলাইশের ৩ নম্বর ওয়ার্ডের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজীপাড়া, বেলতলা ও শহীদনগরসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র বিভিন্ন আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। জানা গেছে, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে চসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামে এবার অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে অনেক এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই আমরা হাত গুটিয়ে বসে থাকিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে জরুরি সমন্বয় সভা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা, খাবার বিতরণ এবং দ্রুত পানি নিষ্কাশনে চসিকসহ সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।”

চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন

এর আগে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহকে সঙ্গে নিয়ে চান্দগাঁও ওয়ার্ডের হাজীরপুল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক ও শমসেরপাড়া এলাকাসহ বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন।

সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পানি আটকে থাকার কারণ ও বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন মেয়র। এ সময় চান্দগাঁও এলাকায় প্রায় এক হাজার পরিবারের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়।

কর্মকর্তাদের জরুরি নির্দেশনা

ক্ষতিগ্রস্ত এলাকার পানি দ্রুত নিষ্কাশন, খাল-নালা সচল রাখা এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের কঠোর নির্দেশ দিয়েছেন মেয়র।

মেয়রের এ মাঠ পর্যায়ের পরিদর্শনে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চসিকের সব বিভাগ মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১০

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১১

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১২

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৩

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৪

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

১৫

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

১৬

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

১৭

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

১৮

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

১৯

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০