সর্বশেষ
||চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রেফতার||বড়লেখায় উগ্রবাদী সংঘটনের একজনকে গ্রেপ্তার||মেয়ের গয়না নিয়ে জুয়ার টেবিলে বাবা: সীতাকুণ্ডে তিন জুয়াড়ি শ্রীঘরে||মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার||দায়িত্ব গ্রহণ করেছেন ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান||​নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাসে মাটি পরীক্ষার কাজ শুরু||স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিষপানে ব্যবসায়ীর মৃত্যু||মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’||লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক||রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

Share this news with

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকায় এক মাদকবিরোধী অভিযানে ৮২ কেজি গাঁজাসহ এক তরুণ ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এই বিপুল পরিমাণ মাদকসহ তাকে হাতেনাতে ধরা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পৌরসভা এলাকায় অবস্থান নেয় তারা। রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের বেডের ভেতর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য— প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত, মাশরাফ উদ্দিন রাহাত (১৯), পিতা: আব্দুর রব। তার বাড়ি ফেনীর বালিঘর ইউনিয়নের সুন্দরপুর এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত জানান, তার সঙ্গে রকিবুল ইসলাম সুজন (৩১) নামে আরও একজন চালক ছিলেন। তবে বারৈয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান সুজন। যাওয়ার সময় রাহাতকে ট্রাকটি চট্টগ্রাম শহরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে যান তিনি।

এই মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার রাহাত এবং পলাতক সুজনকে আসামি করে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। উপজেলাকে মাদক মুক্ত রাখতে মিরসরাই থানা পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।”

বর্তমানে পুলিশ পলাতক আসামি রকিবুল ইসলাম সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রেফতার

বড়লেখায় উগ্রবাদী সংঘটনের একজনকে গ্রেপ্তার

মেয়ের গয়না নিয়ে জুয়ার টেবিলে বাবা: সীতাকুণ্ডে তিন জুয়াড়ি শ্রীঘরে

মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

দায়িত্ব গ্রহণ করেছেন ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

​নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাসে মাটি পরীক্ষার কাজ শুরু

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিষপানে ব্যবসায়ীর মৃত্যু

মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’

লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

১০

পিলখানা হত্যাকান্ড: শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপুরণ দাবি

১১

নওগাঁয় গ্রাম পুলিশদের সরঞ্জাম দিচ্ছে জেলা প্রশাসন: দরপত্র আহ্বান

১২

নওগাঁয় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আয়েশা সিদ্দিকার নিয়োগ

১৩

নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ

১৪

সমাজসেবায় সম্মাননা পেলেন বগুড়ার রাকিব ও গফুর

১৫

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১৭

নওগাঁর শান্ত আকাশে কান্নার সুর: কবে থামবে এই বিচারহীনতার সংস্কৃতি?

১৮

সান্তাহার রেলস্টেশন এলাকায় আধা কেজি ভাং পাতা উদ্ধার, চাঞ্চল্য

১৯

মির্জাপুর বার আউলিয়া মাজারে ভক্তদের ঢল

২০