
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা ও মাটিরাঙ্গা উপজেলার বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রুপকার। আওয়ামীলীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। দুর্নীতি, লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান সেখান থেকে দেশকে উদ্ধার করে মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে গেছেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, গার্মেন্টসসহ শিল্প কারখানার উন্নয়নের বিকাশ, বিদেশে শ্রম রপ্তানিসহ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন।
মন্তব্য করুন