রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘ইনসাফের আন্দোলন বাংলাদেশ’। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা ৪০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দেশের সকল চিড়িয়াখানা আনুষ্ঠানিকভাবে বন্ধের দাবিও জানানো হয়। এতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফের আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক শামীম হাসানসহ আরও কয়েকজন সদস্য।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সময়ের দাবি এবং এটি বাস্তবায়িত হলে দেশের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি প্রাণী কল্যাণের বিষয় বিবেচনায় দেশের চিড়িয়াখানাগুলো বন্ধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
মন্তব্য করুন