রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২৮ অগাস্ট ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

Share this news with

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভূল্লী-গড়েয়া সড়কের হায়দার মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ ইসলাম বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মজিবর রহমানের ছেলে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জিহাদ ইসলাম মোটরসাইকেলযোগে ভূল্লী থেকে গড়েয়ার দিকে যাচ্ছিলেন। পথে হায়দার মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিহাদ নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

জাবিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলের মাঠ সংস্কারকাজ পুনরায় শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১০

নিখোঁজ নয়, ঋণের চাপে পরিবারসহ আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী

১১

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

১২

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

১৩

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

১৪

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

১৫

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

১৬

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

১৭

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

১৮

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

১৯

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

২০