লালমনিরহাট প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় নারী আহত সন্তানকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন

Share this news with

লালমনিরহাট সদর হাসপাতালে আহত সন্তানকে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভারতীয় নাগরিক বিউটি বিবি (৩৩)। তার সঙ্গে থাকা পরিচয়পত্র অনুযায়ী, তার ঠিকানা ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার আটিয়া বাড়ি এলাকায়। তার স্বামীর নাম আবু বক্কর এবং ছেলে আবদুল্লাহ (১১)।

বিউটি বিবির ভাষ্যমতে, প্রায় ১০ দিন আগে তিনি স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে আসার পর তারা প্রথমে কুড়িগ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

তিনি অভিযোগ করেন, ঢাকায় পৌঁছানোর পর তার স্বামী আবু বক্কর তাকে ও তাদের ছেলেকে রেখে চলে যান। এরপর থেকে স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি বলে দাবি করেন বিউটি বিবি।

স্বামীর সন্ধান না পেয়ে তিনি ছেলে আবদুল্লাহকে নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আবদুল্লাহর মাথা ও পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে আবদুল্লাহ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সন্তানের চিকিৎসার পাশাপাশি নিখোঁজ স্বামীর সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন বিউটি বিবি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০