রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

Share this news with

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার: সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও জনআকাঙ্ক্ষা” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’।

গোলটেবিল বৈঠকে সাবেক বিচারপতি এম এ মতিন, সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং সংবিধানের অনুচ্ছেদ ২২ অনুযায়ী বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগ থেকে পৃথক রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, সুশাসন নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতার বিকল্প নেই এবং এটি রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক শর্ত।

বক্তারা ‘Separation of Power’ বা ক্ষমতার বিভাজন নীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, বিচারকরা যেন কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব ছাড়াই স্বাধীনভাবে রায় দিতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

আলোচনায় ১৯৯৫ সালের ঐতিহাসিক ‘মাজদার হোসেন বনাম বাংলাদেশ’ মামলার রায় এবং বিচার বিভাগ পৃথকীকরণে দেওয়া নির্দেশনাগুলোর পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এছাড়া গণভোট, সংবিধান সংস্কার, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এবং বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও মতামত দেন বক্তারা। তারা বলেন, বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হলে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।

বক্তারা আরও বলেন, কোনো নাগরিককে বিনা বিচারে আটক রাখা উচিত নয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে হলে সংস্কার ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০