রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা মোটরে এনসিপির সংবাদ সম্মেলন, আপ বাংলাদেশ পার্টির নেতাদের যোগদান ঘোষণা

Share this news with

রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপ বাংলাদেশ পার্টির নেতাদের এনসিপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি ও আপ বাংলাদেশ পার্টির প্রায় ৩০ থেকে ৪০ জন সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আপ বাংলাদেশ পার্টির প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সদ্য যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন সাবেক আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, সাহরিন সুলতানা ইরা, আব্দুল আজিজ ভুঁইয়া, তৌসিফ মাহমুদ সোহান, মোঃ মোশারফ হোসাইন, সুলতান মারুফ তালহা এবং ফায়াজ সাহেদসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, একটি বৃহত্তর রাজনৈতিক শক্তির সঙ্গে এনসিপির এই সংযুক্তি দলটির জন্য ইতিবাচক অগ্রগতি। তিনি দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির মতো সমস্যা সমাধানে বর্তমান ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “কে কোন রাজনৈতিক দল থেকে এসেছে সেটি মুখ্য বিষয় নয়। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা অতীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও যদি কোনো অপরাধে জড়িত না থাকেন, তাহলে এনসিপির ব্যানারে কাজ করার সুযোগ থাকবে।”

এদিকে, বিকেল ৪টায় আরেকটি প্রেস কনফারেন্সের মাধ্যমে নবযোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে নতুন পদে দায়িত্ব প্রদান করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আপ বাংলাদেশ পার্টির বিভিন্ন জেলার নেতাকর্মীরাও পর্যায়ক্রমে এনসিপিতে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০