পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ

Share this news with

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। সংকটের এই মুহূর্তে দুর্গতদের সহায়তায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) বাঁশখালীর বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে এসব ত্রাণসামগ্রী মানুষের হাতে তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মাসুদ আলম বিপিএম।

ত্রাণ বিতরণকালে পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংকটের মুহূর্তে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের একটি অন্যতম প্রধান দায়িত্ব। কেবল আইন-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের একমাত্র কাজ নয়, বরং জনগণের যেকোনো বিপদে মানবিক হাত বাড়িয়ে দিতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে জনগণের পাশে থাকব।”

ত্রাণ বিতরণকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আকস্মিক এই বন্যায় খাদ্যকষ্টে ভোগা স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সময়োপযোগী মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০