মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

Share this news with

বরগুনার পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৪ জুন) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে হৃদয় নামে এক ব্যবসায়ীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। শুরুতে আগুন ছোট পরিসরে থাকলেও বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই তা আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডে মো. কালামের চা ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মো. মনিরের দোকান ও বাসা, মো. নূর জামালের চায়ের দোকান, মো. নাইমের চায়ের দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়। আগুনে হৃদয়ের চায়ের দোকানেরও অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে বহু ক্ষুদ্র ব্যবসায়ী এক নিমিষেই পথে বসার উপক্রম হয়েছেন।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩ থেকে ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা অনেক বেশি থাকলেও প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি, যা স্থানীয়দের জন্য কিছুটা স্বস্তির বিষয়। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১০

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১১

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১২

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৩

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৪

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৫

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৮

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৯

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

২০