সর্বশেষ
||সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ||চাঁপাইনবাবগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, এজলাসে ভাঙচুরের অভিযোগ||সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’||জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা||রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় টিকা ও ওষুধ সংকটের হুমকির মুখে প্রাণিসম্পদ খাত

Share this news with

বরগুনা জেলার প্রাণিসম্পদ খাত বর্তমানে নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার খামারিদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে পিপিআর টিকাসহ বিভিন্ন জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গরুর খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, ব্ল্যাক কোয়ার্টার এবং হেমোরেজিক সেপটিসেমিয়া রোগের প্রকোপও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে জেলার প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলার বিভিন্ন এলাকার খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি টিকাদান কর্মসূচি কাঙ্ক্ষিতভাবে পরিচালিত হচ্ছে না। বিশেষ করে ছাগল ও ভেড়ার প্রাণঘাতী রোগ পিপিআর প্রতিরোধে প্রয়োজনীয় টিকার সরবরাহ খুবই অপ্রতুল।

বরগুনা সদর উপজেলার মাইঠা বড় লবনগোলা গ্রামের ছাগল খামারি মো. হুমায়ুন কবির জানান, গত কয়েক মাস ধরে কয়েকবার প্রাণিসম্পদ অফিসে গিয়েছি। কিন্তু পর্যাপ্ত পিপিআর টিকা পাইনি। বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেশি দামে টিকা কিনতে হয়েছে। অনেক খামারি আবার অর্থাভাবে টিকাই দিতে পারছেন না। টিকার অভাবে ছাগল মারা যাচ্ছে।

পাথরঘাটার গরু খামারি রিয়াজুল ইসলাম বলেন, এলাকায় খুরা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। আক্রান্ত গরুর মুখে ও খুরে ঘা দেখা দিচ্ছে। অনেক গরু খাওয়া-দাওয়া বন্ধ করে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু সরকারি টিকা ও ওষুধ সময়মতো পাওয়া যাচ্ছে না।

খামারিদের অভিযোগ, শুধু পিপিআর টিকাই নয়, খুরা রোগ প্রতিরোধী টিকা, কৃমিনাশক, অ্যান্টিবায়োটিক, ভিটামিন এবং অন্যান্য জরুরি ভেটেরিনারি ওষুধের সরবরাহও চাহিদার তুলনায় অনেক কম। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সেবা না থাকায় প্রত্যন্ত অঞ্চলের খামারিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। বেতাগীর খামারি আবদুল লতিফ বলেন, “গরু অসুস্থ হলে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যেতে হয়। অনেক সময় ডাক্তার বা ওষুধ পাওয়া যায় না। এতে রোগ ছড়িয়ে পড়ে এবং ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় হাজার হাজার পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। জেলার অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদানও উল্লেখযোগ্য। কিন্তু টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে।

প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, পিপিআর ছাগল ও ভেড়ার জন্য অত্যন্ত প্রাণঘাতী রোগ। অন্যদিকে খুরা রোগ গরুর উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমিয়ে দেয়। লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত পশুর শরীরে গুটি সৃষ্টি করে এবং দুধ ও মাংস উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। এসব রোগ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি।

খামারিদের দাবি, দ্রুত পিপিআর, খুরা রোগ ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ভেটেরিনারি সেবা, ভ্রাম্যমাণ চিকিৎসা কার্যক্রম এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, পিপিআর টিকাসহ প্রয়োজনীয় ওষুধপত্র চাহিদা অনুপাতে প্রাপ্তি খুবই অপ্রতুল।

তিনি এই সংকটের পেছনের কারণ উল্লেখ করে আরও বলেন, আমাদের বরগুনার জন্য বরাদ্দকৃত ওষুধ প্রথমে বরিশালে পাঠানো হয়। সেখান থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বরগুনা আনতে সময় লাগে। এরকম সমস্যা প্রতি মাসেই হচ্ছে।

প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্টদের মতে, খামারিদের এই অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বরগুনার প্রাণিসম্পদ খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। শুধু খামারিরাই নয়, জেলার সামগ্রিক অর্থনীতি ও প্রাণিজ আমিষ উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, এজলাসে ভাঙচুরের অভিযোগ

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা

রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

১০

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

১১

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১৫

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১৬

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১৭

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১৮

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১৯

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

২০