ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৬৩ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭০৪ পরীক্ষার্থী

Share this news with

সারা দেশের সঙ্গে মিল রেখে বগুড়ার ৬৩টি কেন্দ্রে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর বগুড়া জেলায় মোট ৩৩ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। মহানগরের ৩৪টি কেন্দ্রসহ জেলার সব কেন্দ্রেই সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তবে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ কেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। অভিযোগ উঠেছে, কলেজের এক অফিস সহকারীর প্রতারণার কারণে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আত্মবিশ্বাসের চিত্র দেখা গেছে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী প্রশ্নপত্রকে তুলনামূলক সহজ বলে মন্তব্য করেন। এবারের পরীক্ষাও সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

২

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৩

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৪

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৫

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৬

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৭

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৮

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৯

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১০

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৩

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৪

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৫

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৬

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৭

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৮

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৯

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

২০