এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৩০ অগাস্ট ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ড্রেন খুড়ে মিলল বিপুল পরিমাণ গুলি

Share this news with

বগুড়া শহরে ড্রেনেজ সংস্কার কাজের সময় পাওয়া গেছে বিপুল পরিমাণ গুলিভর্তি কার্তুজ। মাটি খুড়ে পাওয়া ৩৩৪টি গুলির কার্তুজ মুক্তিযুদ্ধ চলাকালে অথবা চব্বিশের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা কিনা, নিশ্চিত বলতে পারেনি পুলিশ।

গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের সাতমাথা জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন ড্রেনেজে পরিত্যক্ত অবস্থায় কার্তুজ উদ্ধার করা হয়। ধাতব সদৃশ বস্তুগুলো কিছু নষ্ট ও ভেঙে গেছে। জনসম্মুখে কার্তুজ উদ্ধারের পর গণনা করেছে পুলিশ। সেখানে সিটি কর্পোরেশনের মাস্টার ড্রেনেজে নির্মাণের খনন কাজ করছিলেন শ্রমিকরা।

জানা গেছে, খনন কাজ করার সময় একজন শ্রমিক ড্রেনেজের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতর ধাতব সদৃশ বস্তু দেখতে পান। মাটি খুড়ে প্রায় ৫ থেকে ৬ ফুট নিচে কার্তুজের সন্ধান মেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি উদ্ধার করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিলা স্কুল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সংস্কার নির্মাণ কাজ করছে সিটি কর্পোরেশন। মাটি খননের সময় একটি লাল ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৩৩৪টি কার্তুজ পাওয়া যায়। এগুলোর কোন সময়ের গুলি তা পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। অনুমান করে কিছু বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া কার্তুজ জব্দ তালিকা করে বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অস্ত্রের মুখে গৃহবধূর মোবাইল ফোন ছিনতাই

বগুড়ায় ড্রেন খুড়ে মিলল বিপুল পরিমাণ গুলি

টানা চার ম্যাচে গোলে অবদান, এমএলএসে নতুন ইতিহাস কাভান সুলিভানের

বিধবার ভাতার টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ, তদন্তের মুখে ইউপি সদস্য

চেলসির নতুন ঠিকানায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

চিমটিবিল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

প্রায় ১০০ জাবি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি-ঢাকা’

৮০ লাখ নির্মাণ শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরিসহ ১২ দফা দাবি

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

১০

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

১১

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

১২

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

১৩

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

১৪

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

১৫

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

১৬

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

১৭

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

১৮

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১৯

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

২০