তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিপনগরে পীর হত্যা, এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার-২

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কথিত পীর আব্দুর রহমান শামিম ওরফে কালান্দার শামিমজাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও তাদের নাম মামলার এজাহারে ছিল না।

রোববার (দিবাগত রাত) ফিলিপনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিপ্লব (২৬) ও আলিফ ইসলামকে (২৩)। তারা উভয়ই পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার বাসিন্দা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ফিলিপনগর দরবার শরিফে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা শামিমজাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে এবং অন্তত তিনজন অনুসারী গুরুতর আহত হন।

এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর এটিই প্রথম গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০