
সরকারি শিশু পরিবারের সামনে থেকে আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতা কর্মীরা।
মিছিলটির নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির কনভেনার মেহেদী হাসান রুবেল।
মিছিলটি শহরের ক্যান্টিন মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর লালমনিরহাট জেলা শহরে প্রকাশ্যে ছাত্রলীগের ব্যানারে কোনো মিছিল অনুষ্ঠিত হলো।
ছাত্রলীগের মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শহরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন