মোঃ সনেট মাতাব্বর, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেটের দায়ে উত্তাল বঙ্গোপসাগরে, জীবন বাজি রেখে মহেশখালীর জেলেদের যাত্রা

Share this news with

বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের ঝুঁকি উপেক্ষা করে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা হয়েছেন মহেশখালীর শত শত জেলে। আবহাওয়া অনুকূলে না থাকলেও পরিবারের ভরণপোষণ ও অর্থনৈতিক সংকটের কারণে জীবন বাজি রেখে সাগরে যেতে বাধ্য হচ্ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, বৃষ্টি ও সাগরে অস্বাভাবিক ঢেউ বিরাজ করছে। এমন পরিস্থিতিতেও মাছ ধরার আশায় নৌকা ও ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছেন জেলেরা।

জেলেরা জানান, দীর্ঘদিন পর্যাপ্ত মাছ না পাওয়া এবং সংসারের ব্যয় বেড়ে যাওয়ায় তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। অনেকেই ঋণ নিয়ে নৌকা পরিচালনা করছেন। ফলে ঝুঁকি থাকলেও সাগরে যেতে হচ্ছে।

এদিকে জেলেদের স্বজনরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রার্থনা করছেন, প্রিয়জনরা যেন নিরাপদে মাছ শিকার শেষে ঘরে ফিরতে পারেন।

স্থানীয় সচেতন মহল ও উপকূলবাসীরা জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আবহাওয়া বার্তা প্রচার এবং প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উপকূলের মানুষের জীবন-সংগ্রামের বাস্তব চিত্র যেন আবারও ফুটে উঠেছে—পেটের দায়ে উত্তাল বঙ্গোপসাগরে, জীবন বাজি রেখে মহেশখালীর জেলেদের যাত্রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

১

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

২

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

৩

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

৪

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

৫

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

৬

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

৭

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৮

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১১

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১২

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

১৪

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

১৫

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১৭

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১৮

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৯

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

২০