সর্বশেষ
||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ||চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি||গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক||শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান||আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!||‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান||জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় নদীতে পড়ে যাওয়া অপর শিশু জামিলা খাতুন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নূরিয়া খাতুন ভূরকাপাড়া এলাকার আশিক শেখের মেয়ে। অপরদিকে উদ্ধার হওয়া জামিলা খাতুন একই এলাকার ইজাজুল মণ্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙনরোধে ভূরকাপাড়া এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু পদ্মায় পড়ে যায়। জামিলা কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে নূরিয়া পানিতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করে বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে এলাকাবাসী নদীর আশপাশে নূরিয়াকে খুঁজতে শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ঈশ্বরদী নৌ-পুলিশ, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের খবর পাওয়ার পরপরই আমাদের একটি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১০

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১১

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১২

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

১৪

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

১৬

খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

১৭

আগামীকাল উদ্বোধন, জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১৮

ধুনটে ১৫ পিস টপেন্ডাল ট্যাবলেটসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯

ধুনটে এমপির গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

২০