সর্বশেষ
||শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন||দেবিদ্বারে চাকায় হাওয়া দিতে গিয়ে প্রাণ গেল ট্রাক্টর চালকের||দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন, ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন শতাধিক মানুষ||জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন মেয়রপ্রার্থী নাজমুল হাসান নাহিদ||উত্তরায় সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার||শ্রীমঙ্গলে আলোচিত “শাপলাবাগ” এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ গ্রেপ্তার-৫||লালম‌নিরহা‌টে দুই দিন ব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন||আদালতে মামলা করায় বাদীর পরিবারকে মারধর ও কুপিয়ে জখম, আহত-৭||ডাকসু ভবনের সামনে ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন||মধুর ক্যান্টিনে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীর চাটখিল উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর খাল পাড়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর থেকে মমিনপুরের ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষিখাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত হবে, কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বাড়বে।

বক্তারা আরও বলেন, নোয়াখালী অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলের ক্ষতি হয় এবং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” প্রকল্পের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে যেমন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে দরিদ্র জনগণের আর্থিক সহায়তাও নিশ্চিত হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অচল হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে থাকত। ফলে কৃষিজমি নষ্ট হওয়া ছাড়াও চলাচলে বিঘ্ন ঘটত। তারা আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

দেবিদ্বারে চাকায় হাওয়া দিতে গিয়ে প্রাণ গেল ট্রাক্টর চালকের

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন, ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন শতাধিক মানুষ

জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন মেয়রপ্রার্থী নাজমুল হাসান নাহিদ

উত্তরায় সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে আলোচিত “শাপলাবাগ” এর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ গ্রেপ্তার-৫

লালম‌নিরহা‌টে দুই দিন ব্যাপী বৈশাখী উৎসবের উ‌দ্বোধন

আদালতে মামলা করায় বাদীর পরিবারকে মারধর ও কুপিয়ে জখম, আহত-৭

ডাকসু ভবনের সামনে ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

মধুর ক্যান্টিনে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন

১০

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১১

জাবিতে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে এক শিক্ষার্থীর বাঁধা

১২

চট্টগ্রাম বন্দর ‘স্বর্ণের ডিম পাড়া হাঁস’, অতিরিক্ত লোভ ও ভূল সিদ্ধান্তে হারানোর ঝুঁকি!

১৩

জাকসু নেতার খাবার কাণ্ডে জাবিতে উত্তেজনা, চাপ প্রয়োগে দোকান বন্ধের অভিযোগ

১৪

জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনায় প্রশাসনের ব্যখ্যা

১৫

কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক

১৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১

১৭

বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ

১৮

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হলেন ফরিদা খানম

১৯

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

২০