
নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলমের কাছে চাঁদা দাবি, তাকে ডেকে নিয়ে মারধর এবং এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা ৩০ মিনিটে ৩৫ নম্বর ওয়ার্ড নির্মাণ শ্রমিকদের (যাত্রাবাড়ী থানা) উদ্যোগে এ মানববন্ধন শুরু হয়। কর্মসূচিতে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলমের ওপর কথিত হুমকি ও হামলার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিরও প্রতিবাদ জানানো হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত রয়েছেন নির্মাণ শ্রমিক দলের সভাপতি সুলতান মিয়া এবং সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান।
কর্মসূচিতে ভুক্তভোগী নির্মাণ শ্রমিক মো. জাহাঙ্গীর আলমও উপস্থিত রয়েছেন।
আয়োজকরা বলেন, হতদরিদ্র ও নিরীহ নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের ওপর কোনো ধরনের হুমকি, হয়রানি বা নির্যাতন মেনে নেওয়া হবে না।
মন্তব্য করুন