এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

Share this news with

বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে উপজেলা যুবদল। জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে। পরাজিত শক্তির ইশারা সকল গুজব, অরাজকতার চেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে যুবদল। বগুড়া-নাটোর মহাসড়ক ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে জড়ো হয় বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের দায়িত্বশীল সংগঠক (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক) আব্দুর রউফ রুবেল।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে দৃশ্যমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত গতিতে এগোচ্ছে বিএনপি সরকার। কিন্তু একটি গোষ্ঠী পরাজিত শক্তির ইশারায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুবদল নেতা আদম আলী, কামাল হোসেন, রবিউল ইসলাম, মেহেদী হাসান শাহীন, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গোলাপ হোসেন, আব্দুল মান্নান, গোলাপ আকন্দ, সামিউর রহমান তুষার, পারভেজ আহম্মেদ সাগর, আলমগীর হোসেন, বাদশা মিয়া, ইমরান হোসেন, মাসুদুর রহমান, স্বপন হোসেন প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০