মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডিবির জালে ‘ভুয়া ডিবি’ জামিল

Share this news with

নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এক অসহায় নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া জামাল সরকার ওরফে ‘ডিবি জামিল’ নামের এক পেশাদার ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।

​গত শনিবার (১৬ মে) নওগাঁ শহরের মল্লিকা ইন হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম জামাল সরকার ওরফে জামিল (ডিবির নিকট ‘ডিবি জামিল’ নামে পরিচিত)। সে দিনাজপুর জেলার বালুয়াডাঙ্গা নতুন পাড়া এলাকার তালেব সরকারের ছেলে।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর নিকট একটি অভিযোগ আসে যে—এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ভুক্তভোগী নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-কে আসামি গ্রেফতারে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

​পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ঘটনার তদন্তে নামে। পরবর্তীতে ডিজিটাল তথ্য প্রযুক্তি এবং সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ব্যবহার করে গত ১৬ মে নওগাঁ শহরের মল্লিকা ইনের সামনে অভিযান চালিয়ে ছদ্মবেশী ওই প্রতারককে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

​পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত আসামি জামালের মূল পেশাই হলো দেশের বিভিন্ন স্থানে নিজেকে ডিবি বা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করা ও অর্থ আত্মসাৎ করা। তার বিরুদ্ধে ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​এদিকে এই ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। গোয়েন্দা পুলিশ বা যেকোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ টাকা-পয়সা দাবি করলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১০

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

১১

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১২

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১৩

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১৪

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৫

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৬

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৭

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৮

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৯

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

২০