সর্বশেষ
||‎খাগড়াছড়িতে লাশের পাশে চিরকুট, লিখা— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”||নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি||দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ||দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ||সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান||বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন||বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই||কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১||ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর||পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান

ধসের ঘটনার পর এবার ফাটল, প্রশ্নের মুখে রাবির নির্মাণাধীন ‘বিজয় ৭১’ হল

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরেবাংলা ফজলুল হক হল ও মন্নুজান হলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে শেরেবাংলা হলের কিছু শিক্ষার্থীকে নির্মাণাধীন ১০ তলা আবাসিক ভবনে স্থানান্তর করা হয়েছে। তবে উদ্বোধনের আগেই নির্মাণাধীন এই ভবনের বিভিন্ন দেয়াল ও পিলারে ফাটল দেখা গেছে। এছাড়া ফাটল মেরামতের পরও পুনরায় পলেস্তারা খসে পড়ছে। এতে সেখানে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভবনটির নির্মাণমান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এর আগে ২০২৪ সালের ৩০ জানুয়ারি নির্মাণাধীন হলটির মিলনায়তনের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে। ওই ঘটনায় অন্তত ৯ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ১০ তলা আবাসিক হল এবং ২০ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ করেছে রূপপুরের ‘বালিশ-কাণ্ডে’ আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। এর মধ্যে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১০ তলা আবাসিক হল এবং ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২০ তলাবিশিষ্ট বিজ্ঞান ভবন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবন দুটির নির্মাণকাজ সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি। নির্মাণাধীন এ দুই ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামালবাহী ট্রাকের চাপায় হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটে। এর আগেও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

প্রায় ২৪ হাজার বর্গমিটার আয়তনের এই আবাসিক হলে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। হলটিতে রয়েছে চারটি আধুনিক লিফট, একটি বৃহৎ মসজিদ এবং প্রায় ৩০০ আসনবিশিষ্ট আধুনিক অডিটোরিয়াম। এছাড়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় তলায় থাকছে সমৃদ্ধ লাইব্রেরি, ইনডোর গেমস রুম, জিমনেসিয়াম ও রিডিং রুম। নিচতলায় রাখা হয়েছে গ্রিন জোন এবং স্থায়ী দোকানের ব্যবস্থা।

জানা গেছে, পূর্ববর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটির নাম নির্ধারণ করেছিল ‘শহীদ এএইচএম কামরুজ্জামান হল’। তবে জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির মুখে এটি ‘সাকিব-রায়হান হল’ নামে পরিচিতি পেতে শুরু করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটির চূড়ান্ত নাম ঘোষণা করে ‘বিজয় ৭১ হল’।

এদিকে প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই আবাসিক হলটি গত বছরের ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এস. এম. ওবায়দুল ইসলাম। তবে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ শুরু হওয়া হলটির সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও পাঁচ বছরেও তা পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এর মধ্যেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক শাহরিয়ার হাসান বলেন, ‘শেরেবাংলা হলে ফাটল দেখা দেওয়ায় আমাদের অস্থায়ীভাবে নতুন হলে স্থানান্তর করা হয়েছে। কিন্তু এখানে এসেও বিভিন্ন স্থানে ফাটল দেখতে পাচ্ছি। এটি নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিফলন বলে মনে হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

আরেক আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের নির্বাহী সম্পাদক শাহিব বিল্লাহ বলেন, ‘পুরোনো হলে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার জন্য আমাদের নতুন হলে স্থানান্তর করা হয়েছে। অথচ উদ্বোধনের আগেই এখানেও ফাটল দেখা দিয়েছে। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্মাণকাজে গাফিলতি ও ত্রুটি রয়েছে বলে মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রপক্ষ, রাবি শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, ‘নতুন হলে আসার পর থেকেই বিভিন্ন স্থানে ফাটল দেখতে পাচ্ছি। এমনকি মেরামতের পরও পলেস্তারা খসে পড়ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিনহাজুল আলম বলেন, ‘ফাটলগুলো মূলত তাপমাত্রাজনিত কারণে হয়ে থাকতে পারে। আমরা সংশ্লিষ্ট স্থানগুলো কেটে পরীক্ষা করে দেখব। তবে এগুলো মেরামতযোগ্য এবং আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এস. এম. ওবায়দুল ইসলাম জানান, ‘ভবনের কাঠামোগত নিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে না। বিম ও দেয়ালের সংযোগস্থল কিংবা ভিন্ন অংশে করা প্লাস্টারের কারণে এ ধরনের ফাটল দেখা দিতে পারে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ইতোমধ্যে প্রকৌশলীদের একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ঝুঁকিপূর্ণ ঘোষিত দুটি হল পরিদর্শন শেষে নতুন হল প্রসঙ্গে বলেন, ‘সাম্প্রতিক ভূমিকম্পের পর আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ঝুঁকির মাত্রা নিরূপণ করব। পরবর্তীতে তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণাধীন নতুন হলের কাজে কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

হলটির উদ্বোধন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘উদ্বোধনের নির্ধারিত সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। এখন নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে কাজ দ্রুত শেষ করার নামে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।’

উল্লেখ্য, ২০২২ সালের ২ জানুয়ারি ১০ তলা হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎খাগড়াছড়িতে লাশের পাশে চিরকুট, লিখা— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”

নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন

বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর

পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান

১০

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন

১১

লালমনিরহাটে শিশু ধর্ষনের অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

১২

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৈত্রিক বাসভবনে দোয়া ও আলোচনা সভা

১৩

রক্ষীবাহিনীর হাতে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়লো ইনকিলাব মঞ্চ

১৪

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ ইস্যুতে সচিবালয়ে স্মারকলিপি প্রদান

১৫

বরগুনার বেতাগীতে হামে আক্রান্ত ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু

১৬

পচন ধরায় আলু নিয়ে বিপাকে কৃষক, রংপুরে আলু চাষীদের লোকসান দিন দিন বাড়ছে

১৭

নীতিমালা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৮

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১

১৯

ধুনটে ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, আদালতে প্রেরণ

২০