সর্বশেষ
||রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ||মহাদেবপুরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, ভোগান্তিতে ৮ পরিবার||রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে আমীর ডা. শফিকুর||বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া||ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা||ঈদের ছুটিতে বগুড়ার সড়কে ঝরল ১৪ প্রাণ||সুন্দরবনে আজ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, বিপাকে হাজারো বনজীবী||মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার-২||বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই||ভিশন জিরো : ঈদের সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশের নতুন পথ

দৌলতপুরে রাজনৈতিক সংঘাতের বিস্ফোরণ, বিএনপি অফিসে ককটেল হামলা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এরই জেরে বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিএনপি কার্যালয়ে ৮ থেকে ১০ জন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে কার্যালয় লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমার বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বিরুদ্ধে অভিযোগকারী মুনতাজের বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ

মহাদেবপুরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, ভোগান্তিতে ৮ পরিবার

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে আমীর ডা. শফিকুর

বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঈদের ছুটিতে বগুড়ার সড়কে ঝরল ১৪ প্রাণ

সুন্দরবনে আজ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, বিপাকে হাজারো বনজীবী

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার-২

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই

ভিশন জিরো : ঈদের সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশের নতুন পথ

১০

মন্ত্রী পরিষদ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১১

নওগাঁয় শিশু বলাৎকারের জেরে ইমামের মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী

১২

শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ

১৩

হোসেনপুরে তাপদাহে কদর বেড়েছে তাল শাঁসের

১৪

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

১৫

বরগুনায় জেলেদের জালে ধরা পড়ল রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র

১৬

দৌলতপুরে রাজনৈতিক সংঘাতের বিস্ফোরণ, বিএনপি অফিসে ককটেল হামলা

১৭

কলাপাড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগ: মামাতো ভাই গ্রেফতার

১৮

দ্রুত বিচারের নজির ও শিশু রামিসা আক্তার হত্যা মামলা: ২৯ দিনে বিচার সম্পন্ন কতটা সম্ভব?

১৯

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিতে এখনো সফর হয়নি তারেক রহমানের

২০