তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

আজ ১৯ শে জুলাই রোজ রোববার সকাল তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা, ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ যথাযথভাবে বিতরণ এবং হাসপাতালের সেবার মান বজায় রাখতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এ সময় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সংসদ সদস্যের এ আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন হাসপাতালের রোগী, স্বজন ও স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০