সর্বশেষ
||গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন||ঢাকার বউবাজার হতে সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান নিপু গ্রেফতার||বগুড়ায় হামের আতঙ্ক, দুই মাসে ১৮ শিশুর মৃত্য||সবুজে ঘেরা পাহাড়ে জীবনের ভরসা— “জুম চাষ”||কোরবানির ঈদে পশুর হাট: প্রত্যাশার চেয়ে হতাশায় শেষ হলো ভূরুঙ্গামারীর হাট||কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত||দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩||ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা||বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী||বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩

Share this news with

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক বিরোধের জেরে ভাগ্নের (বোনপো) হাতে খালা শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এসময় নিহতের মা ফালানি বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সাড়াশি অভিযানে ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে উপজেলার মান্নারগাও ইউনিয়নের পশ্চিম মাছিমপুর বর্তমান ডুমবন্দ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে সুকজল মিয়া (২২), সুকজলের মা হাছিনা বেগম (৪৮) ও বোন তনিমা বেগমকে (১৫) আটক করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার পশ্চিম মাছিমপুর বর্তমান ডুমবন্দ গ্রামে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ মে) নিহতের স্বামী একই ইউনিয়নের জালালপুর গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর শ্বাশুড়ি ফালানি বেগমের সঙ্গে অভিযুক্তদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে রোববার (২৪ মে) চা পান করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা চায়ের প্লেট (পিরিছ) ছুড়ে মারলে ফালানি বেগম আহত হন। পরদিন সোমবার (২৫ মে) বিকেলে ওই বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে বাদী নজরুল ইসলাম তার স্ত্রী শিল্পী বেগমসহ স্বজনদের নিয়ে শ্বশুরালয়ে হাজির হন। সেখানে পুনরায় বাকবিতণ্ডার জের ধরে অভিযুক্তরা দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হাছিনা বেগম ও তনিমা বেগম শিল্পী বেগমকে আঁকড়ে ধরলে সুকজল মিয়ার উপর্যুপরি চাকুর (ছুরি) আঘাতে শিল্পী বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মেয়ে শিল্পী বেগমকে রক্ষা করতে মা ফালানি বেগম এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিল্পী বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

ঢাকার বউবাজার হতে সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান নিপু গ্রেফতার

বগুড়ায় হামের আতঙ্ক, দুই মাসে ১৮ শিশুর মৃত্য

সবুজে ঘেরা পাহাড়ে জীবনের ভরসা— “জুম চাষ”

কোরবানির ঈদে পশুর হাট: প্রত্যাশার চেয়ে হতাশায় শেষ হলো ভূরুঙ্গামারীর হাট

কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত

দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩

ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা

বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী

বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

১০

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

১১

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত

১২

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

১৩

Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ

১৫

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

১৬

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

১৭

প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১৮

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

১৯

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

২০