আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

Share this news with

বগুড়ার ধুনট পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সাতটি মামলায় মোট ১২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ধুনট পৌরসভার শহীদ মিনার এলাকা থেকে টিএনটি মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল রোডের শহীদ মিনার এলাকা থেকে টিএনটি মোড় পর্যন্ত বিভিন্ন দোকান, হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাতে মালামাল, গ্যারেজ ও অন্যান্য সামগ্রী রেখে দখল করে রাখায় পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছিল, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছিল।

সম্প্রতি বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচিত হওয়ার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে ধুনট বাজারের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, অভিযানটি যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, তাহলে ধুনট বাজারের ফুটপাত দখলমুক্ত থাকবে এবং পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০