সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
২ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

Share this news with

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদ ও তাঁর মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের কলেজ গেইট (মোটেল জর্জ) এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মারী স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জেলা তাঁতী দলের নেতা শফিকুল ইসলাম-এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রাঙ্গামাটি জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দীপেন দেওয়ানের পদত্যাগে হতাশা প্রকাশ করে তাঁকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল, ছাত্রদল নেতা আব্দুল শাকুর জাবেদ, শ্যামল ত্রিপুরা এবং মুন্না তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১০

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১১

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১২

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৩

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৪

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৫

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৮

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৯

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

২০