ঢামেক প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত

Share this news with

রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে রক্তাক্ত ও জখম করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকার জান্নাত অ্যাপার্টমেন্টের সামনে স্থানীয় সামির নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় শান্তা মেমোরিয়াল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আশফাক (২২)-কে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়। তার পেটের বাম পাশে, পেটের মাঝামাঝি অংশে এবং বাম পায়ের হাঁটুর উপরে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একই ঘটনায় আশফাকের চাচাতো ভাই আজিজ (২৪), যিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্র, তিনিও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত সামিরকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আহতদের বাহক হিসেবে আব্দুর রহিম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৪

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৫

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৬

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৭

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৮

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৯

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১০

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১১

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১২

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৩

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৫

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৭

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৮

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৯

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

২০