সর্বশেষ

তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share this news with

পরীক্ষার আগেই নিভে গেল জয়া রানী পালের জীবন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঘরের ভেতর থেকে জয়া রানী পাল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়া ওই গ্রামের লক্ষণ চন্দ্র পালের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয়া রানী পাল ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাবা-মা কর্মসূত্রে চট্টগ্রামে বসবাস করায় তিনি গ্রামে দাদা-দাদির সঙ্গে থাকতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, জয়া শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তারাগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ মিছিল

টানা ২৩ দিনের ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে কুবি

দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন

তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রামিসা হত্যায় আবারও উত্তাল মিরপুর

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উদীচীর মানববন্ধন

১০

সান্তাহারে সোয়া কোটি টাকার জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস, কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা

১১

লালম‌নিরহাট সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ০২ রাউন্ড ফাঁকা ফায়ার

১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন

১৩

জবি সিন্ডিকেটে নতুন সিদ্ধান্ত: সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না

১৪

৩ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী ও শাশুড়ি পলাতক

১৫

লালম‌নিরহাট সীমা‌ন্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

১৬

চাকুসহ দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

১৭

“হারাম সম্পর্ক নয়, হালাল বন্ধনে শান্তি” বিয়ের পিঁড়িতে বসলেন শাকিল-নুসরাত

১৮

কোথায় গেল সেই শুক্রবার?

১৯

মেধাবী শিক্ষার্থীদের পাশে লালমনিরহাট জেলা প্রশাসন

২০